এটি দুই দলের জন্যই নিয়মরক্ষার ম্যাচ। ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফাইনালে তাদের সঙ্গী বাংলাদেশ।
এদিন ভারতীয় দলে অভিষেক হয়েছে স্পিনার পবন নেগির। এছাড়া দলে ফিরেছেন হরভজন সিং ও ভুবনেশ্বর কুমার। বিশ্রাম দেওয়া হয়েছে আশিষ নেহরা, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনকে।
বাছাইপর্বে অপরাজিত থেকে এশিয়া কাপের মূল পর্বে উঠেছে আরব আমিরাত। তবে মূল পর্বে তিনটি ম্যাচেই হেরেছে তারা। নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে ভালো খেলাই লক্ষ্য আকিব জাভেদের শিষ্যদের।
/এমআর/