তিনি বলেছেন, ‘ আমি মনে করি খেলায় এখনও উন্নতি করার সুযোগ আছে। আর পরের দুই খেলাকেই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। প্রথম খেলায় রান রেট কম ছিল। যদিও পরের ম্যাচে জিতেছি কিন্তু জয়ের সঙ্গে এখন রান রেটের দিকেও নজর দেওয়া উচিত।’
এই মুহূর্তে গ্রুপ ২-এ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। সমান ২ পয়েন্ট করে পেয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারত। এই মুহূর্তে পাকিস্তানের থেকেও কম রান রেট রয়েছে ভারতের। তাই বাংলাদেশের বিপক্ষেই রান রেট বাড়িয়ে নিতে চাইছেন ধোনি।
উল্লেখ্য, পাকিস্তানকে ৬ উইকেটে হারালেও নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে স্বাগতিকরা।
/এফআইআর/