পাকিস্তানে স্বর্ণপদকজয়ীরা বিমানেই পেলেন অন্যরকম সংবর্ধনা

পাকিস্তানে অনুষ্ঠিত সাউথ এশিয়া রিজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ছয়টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশ স্বর্ণপদক জিতেছে। দ্বৈতে লাল সবুজ দলের হয়ে খেলেছেন শাটলার সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। দেশে ফেরার পথে তাদের বিমানের ভেতরেই অন্যরকম সংবর্ধনা দেওয়া হয়।

তাদের সম্মানে বিমানের ভেতর কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই আয়োজনটি ছিল যাত্রী ও সংশ্লিষ্টদের জন্য এক অন্যরকম মুহূর্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেই ফ্লাইটে ছিলেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। দুই শাটলারকে নিয়ে কেক কেটে মুহূর্তটুকু উদযাপন করেন তিনিসহ অন্যরা।

এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক অনুপ্রেরণা জোগাবে বলে ব্যাডমিন্টন ফেডারেশন আশা করেছে।