পাকিস্তানে নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৬, ১১:৫৬আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৪:০৬

পাকিস্তানের ইসলামাবাদে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। পাঁচ সেটের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম সেটে পিছিয়ে পড়লেও বাংলাদেশ দুর্দান্ত প্রত্যাবর্তন করে গুরুত্বপূর্ণ এই জয় নিশ্চিত করে। এই জয়ে সেমি-ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এখনই শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হয়নি। লিগ পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জয়-পরাজয়ে নির্ধারণ হবে সেটি।

এখন পর্যন্ত আসরে বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে তিনটিতে। উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় ০-৩ সেটে।

লিগ পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পাবে উজবেকিস্তানকে। আর হারলে শেষ চারে লড়তে হবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ।

/টিএ/এনআই/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্রে আস্থা হারিয়ে কেন পাকিস্তানের দিকে ঝুঁকছে কুয়েত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
সর্বশেষ খবর
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
গ্যাস সংকটে বিপাকে রাইড শেয়ার চালকরা
গ্যাস সংকটে বিপাকে রাইড শেয়ার চালকরা
২ লাখ জাল টাকা ও সরঞ্জামসহ ২ জন গ্রেফতার
২ লাখ জাল টাকা ও সরঞ্জামসহ ২ জন গ্রেফতার
কাফরুলে যুবদল কর্মী হত্যাকাণ্ডের নেপথ্যে কী
কাফরুলে যুবদল কর্মী হত্যাকাণ্ডের নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত