একটু একটু করে সেঞ্চুরির দিকে ব্যাট করছিলেন তানজিদ তামিম। অবশেষে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির কীর্তি গড়লেন এই ব্যাটার। নাথান লায়নকে লং অফে ড্রাইভ করে সিঙ্গেল নিয়ে শত রান ছুঁয়েছেন তিনি। ১৮৮ বলে ৮ চার ও ১ ছক্কায় করেছেন শতক।
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই তানজিদ এই সাফল্য দেখালেন। ৭৭ রান করার পথে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ব্যক্তিগত রান করা বাংলাদেশি হয়েছিলেন ২০০৩ সালে ৭৬ রান করা হান্নান সরকারকে টপকে।
এবার নিজেকে নিয়ে গেলেন আরও উচ্চতায়। ৬২ রানে থাকার সময় নাথান লায়ন তানজিদের ক্যাচ ফেলেন। সেই জীবন পাওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করার প্রথম বাংলাদেশি হয়ে ইতিহাসের অংশও হয়েছেন তানজিদ।
তার এই কীর্তিতে ডারউইন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে সফরকারীদের স্কোর ২ উইকেটে ২৩০। তানজিদ ১৮৮ বলে ১০০ রান অপরপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ৭৪ বলে ৫ চারে ৫০ রানে অপরাজিত। টেস্টে তার ১৬তম ফিফটি। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩২ রানের। দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৯২ রানে।