শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ।

সোমবার (২৬ অক্টোবর) ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে শ্রীলঙ্কার কাছে ৩১-২০ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে ১৫-৯ পয়েন্টে পিছিয়ে থাকা বৃষ্টি-খাদিজারা শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেননি।

তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। কেনিয়ার কাছে ৩৪-২৫ পয়েন্টে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭৫-১৫ পয়েন্টে উড়িয়ে দিয়েছিল।

পরের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ইংল্যান্ড।