সাকিবের ৬ বলে মাশরাফির ৪ ছক্কা

Shakib-and-Mashrafe-share-smiles-600x414মাশরাফি কি সব রাগ সাকিবের ওপরই ঝাড়লেন! এমনটা মনে হওয়াই যে স্বাভাবিক। চলতি আসরে এখন পর্যন্ত একটি ম্যাচ জেতেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস। চার ম্যাচের সবগুলোতে হেরে চট্টগ্রামে রওয়ানা হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সোমবার ঢাকার বিপক্ষেও শেষ ম্যাচটিতে হেরে আপাতত ষোলকলা পূর্ণ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। হারের এই ম্যাচে ‘বোলার’ মাশরাফি সাকিবের বিপক্ষে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন।

এ দিন সাকিবের ১৯তম ওভারে চারটি বিশাল ছক্কা মারেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিবের ওই ওভারের প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বল উড়িয়ে মারেন মাশরাফি বাউন্ডারির ওপারে। মাশরাফি সবগুলো ছক্কাই মারেন লং অনের উপর দিয়ে।

মোহাম্মদ শহীদের বলে আউট হওয়ার আগে ৪৭ রানের ইনিংস খেলেন মাশরাফি। ৩৫ বলে দুই চার ও ৫ ছক্কার মার আছে তার ইনিংসে।

/আরআই/কেআর/