অথচ এমন ব্যাটিং উইকেটে কুমিল্লার ব্যাটসম্যানরা রীতিমতো যুদ্ধ করেছে। মাশরাফি মনে করেন ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাস কম থাকায় এমন সমস্যা হয়েছে, ‘আমার কাছে মনে হয় আমাদের ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। এই জিনিসটার উন্নতি হলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারব।’
ঢাকায় টানা চার ম্যাচ হারার পর চট্টগ্রামে মাশরাফি তার সতীর্থদের বার্তা দিয়েছিলেন। তারপরও কাজ হয়নি। সেই একই বার্তা শনিবার রাজশাহী কিংসের বিপক্ষে হতে যাওয়া ম্যাচেও দিয়ে রাখলেন মাশরাফি, ‘আজকে (শুক্রবার) যা বলেছিলাম, কালকে (শনিবার) ওই একই কথা থাকবে। আমাদের অনেক খাটতে হবে। অন্য দলগুলো যদি ৮০ ভাগ করে, আমাদের ১১০ ভাগ করতে হবে। আমার কথা এটাই ছিল। পরের ম্যাচেও এটাই থাকবে। বার্তা দিয়ে খেলা বদলানো যায় না। মাঠে খেলেই খেলা বদলাতে হবে।’
/আরআই/এফএইচএম/