শীর্ষে উঠার লড়াইয়ে ব্যাটিংয়ে খুলনা

519A1440বিপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনা টাইটান্স ও বরিশাল বুলস মুখোমুখি হচ্ছে। চার জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে খুলনা, টানা তিনটি ম্যাচ জিতেছে তারা। আর তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের পরে বরিশাল। জিতলে খুলনা শীর্ষে উঠে যাবে, এমন সমীকরণ নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামছে তারা। কারণ টস জিতে ফিল্ডিং নিয়েছে বরিশাল।
/এফএইচএম/