মাশরাফির কাঠগড়ায় মিস ফিল্ডিং

mashrafe-mortaza-m১৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েও জিততে পারেনি মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ও স্মিথের ওপেনিং জুটিই মূলত ভুগিয়েছে কুমিল্লাকে। ওপেনিং জুটিতে ৯.৮৮ গড়ে রান সংগ্রহ করেছে চিটাগং ভাইকিংস। এরপর দলীয় ২৮ রানে স্মিথ পড়ে গেলে এনামুলকে সঙ্গে করে তামিম দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন ৮.৬৫ রান রেটে। যার ফলে ১০ ওভারে ১০০ পেরোতে সক্ষম হয় চিটাগং ভাইকিংস।

এই রান করতে যতটা না কৃতিত্ব তামিম-এনামুলের, তার চেয়ে বেশি কৃতিত্ব কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিল্ডারদের। পুরো ম্যাচের অসংখ্য মিস ফিল্ডিং করেছে তারা। তামিমের ৬ রানে ইমরুল সহজ ক্যাচ মিস করলে আরও বাড়তি ২৭ রান সংগ্রহ করে এই ওপেনার। এই সব কিছু মিলিয়ে মাশরাফি ম্যাচ হারের কারণ হিসেবে ফিল্ডিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন, ‘এই প্রথম ব্যাটিংয়ে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে। কিন্তু মিস ফিল্ডিংই আমাদের ডুবিয়েছে। ক্যাচ, মিস-ফিল্ডিং না হলে ফলাফল অন্যরকম হতে পারত। অবশ্য চিটাগং ব্যাটিংও ভালো করেছে।’

ম্যাচ হেরে হতাশ হলেও শেষ চেষ্টা করতে চান মাশরাফি, ‘এই মুহূর্তে মাঠে ভালো খেলা ছাড়া আমাদের পক্ষে কিছুই করার নেই। এখনও আমাদের হাতে ৫টা ম্যাচ আছে। দেখা যাক কি হয়… ।’

/আরআই/কেআর/