এই হার ভুলে যেতে চান মুশফিক

 

mushfiqur-rahim-says-india-test-50-50চিটাগং ভাইকিংসের বিপেক্ষে অসহায় আত্মসমর্পণের পর মুশফিকের কাঠগড়ায় মিস ফিল্ডিং। চিটাগংয়ের ওপেনার ডোয়াইন স্মিথ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মালিক বেঁচে গিয়েছেন কয়েকবার। পরে তাদের দুজনের হাফসেঞ্চুরিতেই চট্টগ্রাম ১৮৫ রানের সংগ্রহ দাঁড় করায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফিল্ডিং নিয়ে বলতে গিয়ে মুশফিক বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে যদি বলি আমরাই একমাত্র দল, যারা প্রতিটা ম্যাচেই দুই-একটা ক্যাচ ছেড়েছি। যেখানে আপনি টপ টিমের সঙ্গে খেলবেন, সেখানে যদি আপনি তিন-চারটা ক্যাচ প্রতি ম্যাচে ছাড়েন, তাহলে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় আজ বোলিংটাও ভালো হয়নি। ওরা অনেক সহজেই বাউন্ডারি পেয়ে গেছে।’ 

তিন বিভাগেই দল হিসেবে খারাপ খেলেছে বলে মনে করেন মুশফিক। সেই সঙ্গে তিনি এও জানিয়ে রাখলেন, ‘১৮০ রান তাড়া করা সম্ভব। আগের ম্যাচেই চিটাগং রান তাড়া করে জিতেছে। এ জন্য কমপক্ষে প্রথম ৬ ওভার ভালো খেলতে হবে। সব মিলিয়ে আমরা তিন বিভাগেই আমাদের দিনটা খারাপ কেটেছে।’ 

ঢাকার ফিরে চট্টগ্রামের এই দিনটার কথা ভুলে যেতে চান মুশফিক, ‘অবশ্যই এই দিনটার কথা ভুলে যেতে চাই। ফিল্ডিং আবারও আমাদের ডুবিয়েছে। ঢাকায় আমাদের ভালো স্মৃতি আছে। সেখানে ভালো শুরু করতে করতে চাই। এখনও বেশ কয়েকটি ম্যাচ আছে আমাদের হাতে।’

/আরআই/কেআর/