আর তাইতো বেশিরভাগ দিনই ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আজও (শুক্রবার) এর ব্যতিক্রম ঘটেনি। বরিশালকে ১১৯ রানে বেধে রেখে ৬ উইকেটের জয়টা বোলারদের কৃতিতেই পেয়েছেন বলে পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন তিনি, ‘পুরোটাই বোলারদের কৃতিত্ব। উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না।’
ম্যাচ সেরার পুরস্কার পাওয়া শুভাগত হোমের রানে ফেরায় স্বস্তি মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘অবশ্যই ভালো লাগছে। তার এমন ইনিংস প্রয়োজন ছিল। দল তার কাছ থেকে এটাই প্রত্যাশা করছিল। আজ সে বড় ইনিংস খেলেছে। আশা করি শুভাগত এমন পারফরম্যান্স অব্যাহত রাখবে।’
নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট মাহমুদউল্লাহ। ব্যাট হাতে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ৮ ম্যাচে এক হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ২০৪ রান। এছাড়া বল হাতে ৮ ম্যাচে নিয়েছেন আটটি উইকেট। এমন পারফরম্যান্স করে দলকে সাহায্য করতে পেরে দারুণ খুশি তিনি, ‘আমি খুশি। আমি চেষ্টা করছি দলের প্রয়োজনে খেলতে এবং এই কাজটা করতে পেরে অবশ্যই ভালো লাগছে।’
/আরআই/এফএইচএম/