শহীদকে নিয়ে শঙ্কা

মোহাম্মদ শহীদকুমিল্লার বিপক্ষে শনিবার ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ঢাকার পেসার মোহাম্মদ শহীদ। টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে বোলারদের তালিকাতে শীর্ষেই অবস্থান করছেন তিনি।

দুই ওভারে ৬ রান দিয়ে কুমিল্লার বিপক্ষেও ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছিলেন শহীদ। কিন্তু ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যেতে হলো তাকে। পরের ম্যাচে তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

রবিবার বরিশাল বুলসের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা। সেই ম্যাচে শহীদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সাকিব তেমনটাই জানালেন, ‘এখনও ওর সঙ্গে কথা হয়নি। দেখে মনে হচ্ছে সম্ভব নয়, যেহেতু আমাদের কালকেই ম্যাচ আছে; আমার মনে হয় খেলতে পারবে না।’

/আরআই/এফএইচএম/