শফিউলের ১৮তম ও ২০তম ওভারেই বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন স্যামি। তার ১৮তম ওভারে দুই ছক্কা ও এক চারে ১৯ রান তোলেন স্যামি। শেষ ওভারে একই তাণ্ডব চালান ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যান। শফিউলের শেষ ওভারের প্রথম ও তৃতীয় বলে ছক্কা মেরে ১৮ রান তোলেন স্যামি-আবুল জুটি।
এদিন রাজশাহীর ব্যাটিং বিপর্যয়ের দিনে ত্রাতার ভূমিকায় অবর্তীণ হন স্যামি। নিয়মিতি বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে রাজশাহী। দলীয় ৮৭ রানে প্যাটেল ফিরে গেলে ক্রিজে নামে রাজশাহীর এই অধিনায়ক। সপ্তম উইকেটে ফরহাদ রেজাকে সঙ্গে নিয়ে ২৮ রানের কার্যকরী এক জুটি গড়েন। ফরহাদ আউট হলে অষ্টম উইকেটে অপরাজিত ৩৮ রানের জুটি গড়েন আবুল হাসানকে সঙ্গে নিয়ে।
শেষ পর্যন্ত ৩৪ বলে ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ড্যারেন স্যামি। চারটি চার ছাড়াও তার ব্যাট থেকে এসেছে ৫টি ছক্কার মার।
/আরআই/এফএইচএম/