অবশ্য ফরহাদ ও মিরাজের পারফরম্যান্সের পেছনে ড্যারেন স্যামিরও অবদান রয়েছে! স্যামিই তাদের বলেছিলেন ‘কিংস’ মানে রাজাদের মতো করে খেলতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওই জুটি আমাদের অনেক সাহায্য করেছে। ওদেরকে (মিরাজ-ফরহাদ) বলেছিলাম কিংসের মতো করে খেলতে। আমার বিশ্বাস ছিল আমরা পারব। সত্যিই ওরা চ্যাম্পিয়ন।’
রংপুরের বিপক্ষে স্কোরে ১২৮ রান জমা করে নতুন করে পরিকল্পনা করে ফেলেন ক্যারিবিয়ান এই তারকা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ধরনের উইকেট ডট বল চাপ তৈরি করে। অপু অসাধারণ বোলিং করছে, মিরাজও ছিল অসাধারণ, সামি অতুলনীয়। ব্যাটসম্যানরা ভুল করেছে। আমরা তাদের ভুলের সুযোগ লুফে নিয়েছি। সব মিলিয়ে ছেলেরা অসাধারণ খেলেছে।’
পরের ম্যাচ নিয়ে স্যামি বলেছেন, ‘আমরা ভালো সময়ে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখন আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’
/আরআই/কেআর/