ইমরান-তাসকিনকে কৃতিত্ব দিলেন তামিম

উইকেট শিকারের পর উদযাপন করছে চিটাগংয়ের খেলোয়াড়রাখুলনা টাইটানসকে উড়িয়ে চিটাগং ভাইকিংস দুরন্ত এক জয় পেয়েছে। ম্যাচ জেতাতে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। যদিও ম্যাচটাকে সহজ করতে ইমরান খান জুনিয়র ও তাসকিন আহমেদকে কৃতিত্ব দিলেন তামিম ইকবাল। ইমরান ৪ ওভারে ১৬ রান খরচায় দুটি এবং তাসকিন ৪ ওভারে ২৮ রান খরচায় সমান উইকেট নিয়েছেন।

শেষ দুই ওভারে এই দুই পেসার মাত্র ৭ রান খরচ করেছেন। আর তাতেই অল্প রানে বেধে ফেলতে সক্ষম হয় চিটাগং। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে এটাকেই মনে করেন তামিম। ম্যাচ শেষে তাই এই দুই পেসারের প্রশংসা ঝরেছে তামিমের কণ্ঠে, ‘শেষ ২ ওভার খুব গুরুত্বপূর্ণ। ইমরান ও তাসকিনের অসাধারণ বোলিং করেছে। ওটা না হলে ১৪০-১৪৫ হতো।’

প্রায় প্রতি ম্যাচেই চিটাগং ভাইকিংসের ২ থেকে ১ জন খেলোয়াড় রান আউটের শিকার হচ্ছেন। পরের ম্যাচে এটা কমাতে হবে মনে করেন তাসকিন, ‘যেখানে অতিরিক্ত ঝুঁকি থাকে সেখানে রান নিতে সতর্ক থাকতে হবে। দুর্ভাগ্যজনক এমন হতে থাকলে আমাদের দারুণ ক্ষতি হয়ে যাবে।’

/আরআই/এফএইচএম/