২১ বলে সেঞ্চুরি!

ইরাক থমাস ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিওয়ার্সের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। এতে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে যান তিনি। ওই ম্যাচে ১৭৫ রান করে অপরাজিত ছিলেন ক্যারিবীয় তারকা ওপেনার।

তবে এবার গেইলের ওই রেকর্ড ভেঙে দিয়েছেন আরেক ক্যারিবিয়ান তরুণ ইরাক থমাস। টোবাকো ক্রিকেট অ্যাসোসিয়েশনের টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র ২১ বলে সেঞ্চুরি করেছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর এই ক্রিকেটার।
স্পেসাইডের দেওয়া ১৫২ রানের লক্ষ্য মাত্র ৮ ওভারেই টপকে যায় থমাসের দল। ৩১ বলে ১৩১ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন থমাস। ১৫টি ছক্কা এবং ৫টি চারের মার মেরেছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়ে দারুণ রোমাঞ্চিত ২১ বছর বয়সী ইরাক থমাস। তিনি বলেন, ‘মাঠটা অবশ্য তুলনামূলকভাবে ছোট ছিল। শুরুতেই দুই-একটা বল ব্যাটের মাঝখানে লাগা মাত্রই বুঝে যাই যে আজ কিছু স্পেশাল ঘটতে যাচ্ছে। শেষ পর্যন্ত তা-ই হলো। ভালো লাগছে।’

/এমআর/