সাইড স্ট্রেনের কারণে আইপিএল থেকে দেশে ফিরতে হচ্ছে মিচেল মার্শকে। এবারের আইপিএলে ৩টি ম্যাচ খেলেছেন তিনি। ৪ উইকেট নিয়েছেন। রান করেছেন ৭।
ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পোর্টস সাইন্স ও স্পোর্টস মেডিসিন ম্যানেজার অ্যালেক্স কুন্তোরিস জানিয়েছেন, 'কয়েক দিন আগে আইপিএলে পুনের সঙ্গে অনুশীলনের সময় মিচেল পেটের বাঁ পাশে ব্যথা অনুভব করে। দলের পরের খেলা খেলতে পারেননি তিনি। ব্যথার সমস্যাও যায়নি। স্ক্যান করে দেখা যায় সাইড স্ট্রেইন ইনজুরি তার। চিকিৎসার জন্য দেশে ফিরে আসবেন তিনি।'
এখনই মিচেল মার্শের ইনজুরি নিয়ে আর কিছু বলছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। কবে এই ক্রিকেটার ফিরতে পারবেন তা অনুমান করা যাচ্ছে না।
এতে বেশ বিপদেই পড়েছে পুনে। তারা ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে হারিয়েছে প্রথমে। তারপর আঙ্গুলের ইনজুরি নিয়ে দেশে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। এবার মিচেল যোগ দিলেন সেই দলে।
/এমআর/