সাত ম্যাচে আট উইকেট নেওয়ার সঙ্গে একবার ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মুস্তাফিজ। স্বাভাবিকভাবেই তাই মুস্তাফিজের বোলিংয়ে অভিভূত সাবেক লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'মুস্তাফিজ এমন একজন বোলার যে সানরাইজার্সের হয়ে তার অপার সম্ভাবনার কথা জানান দিয়েছে। সে শুধু বাংলাদেশ ক্রিকেটের নয় সাইরাইজার্সের সবচেয়ে বড় সম্পদ।'
তিনি আরও বলেন, 'যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে মুস্তাফিজের জন্য দীর্ঘ ও সমৃদ্ধ একটি ক্যারিয়ার অপেক্ষা করছে।' আইপিএল-এ সাত ম্যাচের ৪টি জিতে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে হায়দরাবাদ। আইপিএল-এ সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজ।
/এমআর/