এ প্রসঙ্গে একই কথা বলেছেন ইনজামাম, ‘নির্বাচক কমিটি কখনোই শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে আপোষ করবে না।’
এছাড়াও ওই স্কোয়াডে জায়গা হয়নি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিরও। কারণ হিসেবে ইনজামাম বলেন, ‘এ বছর আমরা চারটি টি-টোয়েন্টি খেলবো। সেই হিসেবে নতুন নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে চাই। এরফলে আফ্রিদি বিশ্রাম ও ঘরোয়া ক্রিকেটে আরও মনোযোগী হতে পারবে।’
আফ্রিদি টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে দেখতে চায় নির্বাচক কমিটি।
উল্লেখ্য, ইংল্যান্ড সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই লক্ষ্যে ক্যাম্প শুরু হবে ১৪ মে।
/এফআইআর/