ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তাদের সংগ্রহ তিন ম্যাচে ৬ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে আছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।
এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান ৩ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে।
অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ পয়েন্ট এবং ব্রাদার্স ইউনিয়ন ২ পয়েন্ট পেয়েছে। কলাবাগান ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া চক্র ও ক্রিকেট কোচিং স্কুল তিন রাউন্ড শেষে কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি।
/আরআই/এফআইআর/