আগে ব্যাটিং করে নাঈম ইসলাম জুনিয়র ও এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে গাজী গ্রুপের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ৩৭.১ ওভারে ১৪১ রান সংগ্রহ করে তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অলক কাপালি। এছাড়া শামসুর রহমান ২৬ ও এনামুল হক বিজয় ২৩ রান করেন।
মোহাডেমানের বোলারদের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠেন এনামুল হক জুনিয়র। তিনি ৬.১ ওভারে ২৬ রান খরচায় ৪টি উইকেট নেন। নাঈম ইসলাম জুনিয়রও ৪টি উইকেট নিয়েছেন দশ ওভার বল করে ৩৮ রান খরচায়। এছাড়া হাবিবুর রহমান জনিও নিয়েছেন দুটি উইকেট।
১৪২ বলের সহজ লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারায় মোহামেডান। দলীয় ১৩ রানে ইজাজ আহমেদকে হারালে ক্রিজে নামে শ্রীলঙ্কান উপল থারাঙ্গা। সৈকত-থারাঙ্গা দুইজন মিলে ৭৩ রানের জুটি গড়েন। সৈকত ৪২ রানে ফিরে গেলে মুশফিক ক্রিজে নামার কথা থাকলেও ক্রিজে নামেন নাঈম ইসলাম।
শেষ দিকে নাঈম ইসলাম (১৮) ও আরিফুল হক (২৫) রান নিয়ে জয় নিশ্চিত করেন। ৩১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যে সাজেদুল, মোহাম্মদ শরীফ ও অলক কাপালি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এফআইআর/