ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত হলেন ৪৭ বছর বয়সী আর্থার। গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর বাজে পারফর্ম করায় পাকিস্তানের কোচের পদ ছেড়ে দেন ওয়াকার ইউনুস। এরপর থেকেই বিদেশি কোচের খোঁজে নামে পিসিবি।
এর আগে আর্থার ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচের পদে ছিলেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৩ সালে তিনি অসি কোচের পদ থেকে সরে দাঁড়ান। অসিরা তার অধীনে ১৯টি টেস্টের দশটিতেই জিতেছিল। সম্প্রতি আর্থার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএল-এ করাচি কিংসের কোচ ছিলেন।
/এমআর/