তবে প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, 'অনিবার্য কারণে আমরা রবিবারের ম্যাচ সোমবারে স্থানান্তর করতে বাধ্য হয়েছি। পরের দিনও খেলা রয়েছে। তবে রবিবারে ম্যাচে বৃষ্টি হানা দিলে এটি আগের নিয়মে রিজার্ভ ডেতে স্থানান্তর করা হবে। পরবর্তীতে রিজার্ভ ডের নতুন তারিখ নির্ধারণ করা হবে।'
নতুন তারিখ অনুযায়ী পঞ্চম রাউন্ডের প্রথম দিনের খেলায় আগামী সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি প্রাইম দোলেশ্বর ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তিন নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। তবে পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা আগের প্রকাশিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ রাউন্ডের সূচিতেও কোনও পরিবর্তন ঘটেনি।
/আরআই/এমআর/