বিকাল সাড়ে ৪টায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স। গত ১৮ এপ্রিল এই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই প্রথমবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওই ম্যাচে ৭ উইকেটে জেতে মুস্তাফিজুর রহমানের দল।
তাই এই ম্যাচে প্রতিশোধের অপেক্ষায় থাকবে রোহিত শর্মার মুম্বাই। আর উল্টোদিকে তাদের বিপক্ষে জিততে পারলে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে পারবে ছন্দে থাকা হায়দরাবাদ।
গত ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে নিজেদের বোলিং নৈপুণ্যে অসাধারণ এক জয় পেয়েছে হায়দরাবাদ। মুস্তাফিজ, নেহরা ও ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে বেশি দূর যেতে দেয়নি তারা।
একইভাবে আজ রাত সাড়ে ৮টায় সাকিবের কলকাতা মাঠে নামবে গুজরাট লায়ন্সের বিপক্ষে।
উল্লেখ্য, পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষেই আছে সাকিবের দল কলকাতা। ৯ ম্যাচে ৬ চয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কেকেআর। আর ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মুস্তাফিজের সানরাইজার্স।
/এফআইআর/