মহেন্দ্র সিং ধোনির অবসরের পর ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন কোহলি। তার মতে এই দায়িত্বের জন্য ভেট্টরিই সেরা! তবে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভেট্টরির নাম সুপারিশ করলেও বিসিসিআই এখনও কিউই এই তারকাকে কোনও প্রস্তাব দেয়নি।
চলতি বছরের জুন থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ভারতের ১৮টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। আর এ কারণেই জাতীয় দলের কোচ নিয়োগের ব্যাপারটি যে কোনও সময়ই হয়ে যেতে পারে।
উল্লেখ্য, গত বছর মার্চে আইসিসি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পরপরই ভেট্টরি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ইতোমধ্যেই ২০১৪ সাল থেকে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে কোচের দায়িত্ব পালন করছেন।
/এফআইআর/