ক্রিকইনফো বলছে বিসিসিআই-এর সঙ্গে ভারতের সুপ্রিম কোর্টের আইনগত ঝামেলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মনোহর।
এছাড়া সম্প্রতি আইসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে এবার স্বাধীনভাবেই নির্বাচিত করা হবে আইসিসির চেয়ারম্যান। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করা হবে আইসিসি চেয়ারম্যান।
এছাড়া আইসিসির নতুন করে আসা সংস্কার প্রস্তাবে বলা হচ্ছে এর নতুন চেয়ারম্যান কোনও বোর্ডের পদে থেকে নির্বাচিত হতে পারবেন না।
উল্লেখ্য, জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবরে দ্বিতীয়বারের মতো বিসিসিআই সভাপতি নির্বাচিত হন মনোহর।
/এফআইআর/