মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ মনোজ প্রভাকর

মুস্তাফিজএবার মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার মনোজ প্রভাকর। তার মতে, সুইংকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মুস্তাফিজ। 

মুস্তাফিজের কব্জির অসাধারণ ব্যবহার আর ক্লিন অ্যাকশনে মুগ্ধ প্রভাকর। তিনি বলেন, 'ইয়র্কার, কাটার সবকিছুই এরই মধ্যে আয়ত্ত্ব করে ফেলেছে মুস্তাফিজ। মাথা ঠিক রাখতে পারলে এই ছেলেকে আটকানো মুশকিল।' 

শুধু প্রভাকরই নন এর আগে জ্যাক ক্যালিস, মুত্তিয়া মুরালিধরনের মত কিংবদন্তীরাও কাটার মাস্টারের প্রশংসায় মেতেছিলেন। সূত্র- আনন্দবাজার।
/এমআর/