২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন শার্লট

শার্লট এডওয়ার্ডসআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস। এর মধ্যে দিয়ে এডওয়ার্ডসের ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে দশ বছর ইংলিশ দলকে নেতৃত্ব দেওয়া শার্লট ব্রিটিশ ক্রীড়াঙ্গনের অন্যতম প্রভাবশালী নারী ক্রিকেটার।

১৯৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শার্লটের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এর ১০ বছর পর তার কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়। তিন ধরনের ফরমেট মিলিয়ে ১০ হাজারেরও বেশি রানের মালিক ৩৬ বছর বয়সী শার্লট। টেস্টে ২৩ ম্যাচে ১৬৭৬, ১৯১ ওয়ানডেতে ৫৯৯২ ও ৯৫টি টি-টোয়েন্টিতে ২৬০৫ রান করেছেন এ ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান।শার্লট এডওয়ার্ডস

তিনটি অ্যাশেজ সিরিজ নিশ্চিতের পাশাপাশি ২০০৯ সালে ইংল্যান্ড নারী দলের ‘ডাবল’ (ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড টি-২০) জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন শার্লট। দুই আসরেই তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। প্রথম সিডনিতে ওয়ানডে বিশ্বকাপ ও পরে নিজ দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই শিরোপা উল্লাসে মাতে ইংলিশ নারী দল।শার্লট এডওয়ার্ডস

/এমআর/