মুস্তাফিজদের টার্গেট ১৮০ রান

মুস্তাফিজের সানরাইজার্সশেষ চার নিশ্চিত করতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে আগে ফিল্ডিং করেছে ডেভিড ওয়ার্নারের দল। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে মুরলি বিজয়কে সাজঘরে ফেরান মুস্তাফিজ। ওই ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট তুলে নেন সাতক্ষীরা সায়ানাইড। যদিও শেষটা ভালো করতে পারেননি মুস্তাফিজ। ৪ ওভারে শেষে তার বোলিং ফিগার ৩২ রান দিয়ে ১ উইকেট।

হাশিম আমলার ৫৬ বলে ৯৬ রানের ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান সংগ্রহ করে পাঞ্জাব। ম্যাচ জিততে মুস্তাফিজদের প্রয়োজন ১৮০ রান।

মোহালির স্লো উইকেট প্রথমে বল করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি হায়দরাবাদের ওপেনিং বোলাররা। ভুবনেশ্বর কুমার ও আশিস নেহরার করা প্রথম চার ওভারে ৩৩ রান তুলে নেয় পাঞ্জাব।

হায়দরাবাদের তখন পাঞ্জাবের ওপেনিং জুটি ভাঙ্গা প্রয়োজন ছিল। ফলে অধিনায়ক ডেভিড ওয়ার্নার উইকেটের আশায় বল তুলে দেন গত দুই ম্যাচে উইকেট শুন্য থাকা মুস্তাফিজের হাতে। ইনিংসের পঞ্চম ওভারে নিজের করা প্রথম বলেই দুর্দান্ত অফ কাটারে মুরলি বিজয়কে বোকা বানিয়ে ৬ রানে সাজ ঘরের পথ দেখান তিনি।

এরপর ১৫তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারে দিয়েছেন ৬ রান। নিজের তৃতীয় ওভারে মুস্তাফিজ দিয়েছেন ১৪ রান। আর শেষ ওভারে দিয়েছেন ৮ রান। ফলে শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ১ উইকেট।

/এমআর/