ম্যাচটিতে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মোহামেডানের হয়ে খেলা নাঈম ইসলাম।
আগে ব্যাটিং করা মোহামেডান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৪২ রানেই মোহামেডান হারায় তাদের টপ অর্ডার চার ব্যাটসম্যানকে। তখনই দলের হাল ধরেন নাঈম ইসলাম।
তার করা গুরুত্বপূর্ণ ১০০ রানে প্রাইম দোলেশ্বরকে ১৮৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে সক্ষম হয় মোহামেডান। নাঈম ১৪৭ বলে ১০ চারে তার ইনিংসটিকে সাজান।
সোমবারের সেঞ্চুরিসহ নাঈম ইসলাম লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি করেছেন। ১৫৫টি ম্যাচ খেলে তার ৫টি সেঞ্চুরির পাশাপাশি আছে ১৭টি হাফসেঞ্চুরি। তার মোট রান ৪১৬৬।
/আরআই/এফআইআর/