ত্রি-দেশীয় সিরিজে নেই স্যামি-গেইল, ফিরেছেন নারাইন

আসন্ন ত্রি-দেশীয় সিরিজে প্রথম চার ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা হয়নি ক্রিস গেইল, ড্যারেন স্যামি ও ডোয়াইন ব্রাভোর। একইভাবে জায়গা পাননি অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।
তবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অফস্পিনার সুনিল নারাইন ও কিয়েরন পোলার্ড। গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি ক্যারিবীয় এই ক্রিকেটারদের। 
নারাইন মূলত গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন এবং এরপরই নিষিদ্ধ হন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি না হওয়ায় নিজেকে সেখান থেকে প্রত্যাহার করে নেন। তবে গত এপ্রিলে আইপিএল শুরু হওয়ার আগে তার বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা দেয় আইসিসি।

ত্রি-দেশীয় সিরিজে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরু হবে ৩ জুন।  

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

জ্যাসন হোল্ডার (অধিনায়ক), সুলেমান বেন, কার্লোস ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, শ্যানন গ্যাব্রিয়েল, সুনিল নারাইন, অ্যাশলে নার্স, কিয়েরন পোলার্ড, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস, জেরোমি টেইলর।

/এফআইআর/