আবহাওয়া রিপোর্ট বলছে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ম্যাচটি ভেস্তেও যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতাসহ পশ্চিমবঙ্গ রোয়ানুর প্রভাবে ঝড়ো-বাতাস ও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা বলও মাঠে না গড়ানোর আশঙ্কা রয়েছে।
এ ম্যাচেও ইনজুরির কারণে খেলতে পারবেন না হায়দরাবাদের ভারতীয় পেসার আশিষ নেহরা। এতে মুস্তাফিজই ওয়ার্নারের বড় ভরসার নাম। আসরের প্রথম ম্যাচে জয়ের জন্য তার ওপর নির্ভর করবে অনেক কিছু।
/এমআর/