সাকিবের বিপক্ষে ফিল্ডিংয়ে মুস্তাফিজের সানরাইজার্স

মুস্তাফিজের জন্য দোভাষী নিচ্ছে সানরাইজার্সআইপিএল-এ বাঁচা-মরার লড়াইয়ে আজ রবিবার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স।
মুস্তাফিজের দলে একটি পরিবর্তন এসেছে। এয়োইন মরগানের জায়গায় ফিরেছেন কেন উইলিয়ামসন।আর কেকেআরে দুটি পরিবর্তন। মরনে মরকেলের জায়গায় ফিরেছেন কলিন মুনরো এবং পিযুশ চাওলার জায়গায় কুলদিপ যাদব। 
ইতোমধ্যে শেষ চার নি‌‌‌শ্চিত করেছে সানরাইজার্স। তবে মুস্তাফিজদের বিপক্ষে হেরে গেলে শঙ্কায় পড়ে যাবে সাকিবের কলকাতার শেষ চারে ওঠা।

এ ম্যাচেও ইনজুরির কারণে খেলতে পারবেন না হায়দরাবাদের ভারতীয় পেসার আশিষ নেহরা। এতে মুস্তাফিজই ওয়ার্নারের বড় ভরসার নাম। জয়ের জন্য তার ওপর নির্ভর করবে অনেক কিছু।

/এফআইআর/