গতকাল রবিবার দিল্লি ডেয়ার ডেভিলসকে হারিয়ে শীর্ষ দুই নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা ও সানরাইজার্সের পয়েন্টও বেঙ্গালুরুর সমান। তাদের সংগ্রহ ১৬। তবে রান রেটে এগিয়ে থাকায় তাদের এই স্থান নির্ধারিত হয়েছে।
প্রাথমিক পর্ব শেষে তিনে রয়েছে সানরাইজার্স, চারে কলকাতা। তবে দু দলের এলিমিনেটর ম্যাচের আগেই মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
উল্লেখ্য, এর আগে দুইবারের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে সাকিবের দল কলকাতা। প্রথম ম্যাচে কলকাতা জেতে ৮ উইকেটে। পরের ম্যাচে গত রবিবার হায়দরাবাদকে ২২ রানে হারায় সাকিবরা।
/এফআইআর/