হেসনের সঙ্গে চুক্তি বাড়ালো নিউজিল্যান্ড

হেড কোচ মাইক হেসন ও ব্যাটিং কোচ ক্রেগ ম্যাকমিলানের সঙ্গে চুক্তি বাড়ালো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাদের সঙ্গে কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসনের চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে কিউই ক্রিকেট বোর্ড।    
এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমাদের সফলতার জন্য যে পরিকল্পনা রয়েছে তাতে এটা ইতিবাচক হিসেবে কাজে দিয়েছে। তাই বুদ্ধিজীবীদের মতো নিজেদের গড়ে তোলা এই সম্পদের নতুন করে চুক্তিতে নেওয়া গুরুত্বপূর্ণ।’
সঙ্গে কোচ মাইক হেসনকে প্রশংসায় ভাসান কিউই এই কর্মকর্তা। বলেন, ‘কিউইদের ক্রিকেট ইতিহাসে হেসন সফলতম ক্রিকেট কোচ।’

/এফআইআর/