যদিও প্রাইম দোলেশ্বরের কোচ মিজানুর রহমান বাবুল সাকিবকে নিয়ে বেশিকিছু ভাবছেন না। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাকিব যোগ হওয়াতে আবাহনীর শক্তি আরও বাড়লো। মানসিকভাবেও তারা কিছুটা সাহস পেল। তবে আবাহনী কিন্তু শুরু থেকেই ভালো দল। কিছু ভুলের কারণে হয়তো তারা কিছু ম্যাচ হেরেছে। তারপরও তারা যথেষ্ট শক্তিশালী।’
তিনি আর যোগ করেন, ‘আবাহনী যদি আমাদের সুযোগ দেয়। সেই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি। তাহলে ম্যাচ জেতা কঠিন কিছু হবে না। জয়ের পাল্লা আমাদের দিকেই বেশি থাকবে। কেননা ওরা চাপে আছে।’
সাকিবকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সাকিব বিশ্বসেরা ক্রিকেটার হলেও তাকে নিয়ে আমাদের বাড়তি কোনও পরিকল্পনা নেই। আমাদের স্বাভাবিক যে পরিকল্পনা সেভাবেই খেলতে চাই।’
শুরুটা ভালো হলেও মাঝে কিছুটা ছন্দপতন হয়েছে দোলেশ্বরের-বিষয়টি নিয়ে শঙ্কিত কিনা জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘ওপেনিং আমাদের কিছু সমস্যা ছিলো। এখন এই সমস্যা সমাধান হয়েছে। রবি ভালো শুরু করছে। রনির কিছু সমস্যার কারণে ওকে নিচে খেলানো হচ্ছে। আশা করি সামনের ম্যাচে কোনও সমস্যা হবে না।’
প্রাইম দোলেশ্বরের কোচের কন্ঠে স্বস্তি ওপেনার ব্যাটসম্যান ইমতিয়াজের রানের মধ্যে থাকাটা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের টপঅর্ডার রান পাচ্ছে এটা খুবই ভালো দিক। ইমতিয়াজ প্রতি ম্যাচেই রান পাচ্ছে। গত ম্যাচে রবি ওপেন করিয়েছি। সেও ফিফটি করেছে। ওপেনাররা রান করলে মিডল অর্ডারে যারা আছে তাদের খেলতে সুবিধা হয়, ফিনিশিংটাও ভালো হয়।’
/আরআই/এমআর/