চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আজ কোহলিদের মুখোমুখি মুস্তাফিজরা

আইপিএল ফাইনালদেড় মাসের মহোৎসব শেষ হচ্ছে আজ। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের। এই আসরে নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে আইপিএল।

প্রথমবারের মত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের সানরাইজ হায়দরাবাদ ও বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগের আট আসরের কোনটিতেই শিরোপা জিতে পারেনি হায়দরাবাদ ও বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রবিবার রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল।

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে গুজরাটের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে পারেননি মুস্তাফিজুর। তবে তার ইনজুরিটা খুব বেশি মারাত্মক কিছু নয় জানিয়েছিলেন ওয়ার্নার। ফাইনালে মুস্তাফিজুরকে খেলার ব্যাপারে আশাবাদী হায়দরাবাদ।তবে ম্যাচ শুরুর আগে মুস্তাফিজুরের ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নেওয়া হবে। তবে যাই হোক, ফাইনাল বলে কথা। যেভাবেই হোক দলের অন্যতম সেরা তারকাকে ফাইনালে খেলার পরিকল্পনা ওয়ার্নারের।

টুর্নামেন্টের পুরো আসর জুড়েই দাপট দেখিয়েছে মুস্তাফিজুরের হায়দরাবাদ। ফলে শেষ চারে জায়গা পেতে খুব বেশি সমস্যা হয়নি তাদের। তৃতীয় দল হিসেবেই শেষ চারে জায়গা করে নেয় তারা। এরপর কলকাতা ও গুজরাটকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। দলের এমন দুর্দান্ত পারফরমেন্সের পেছনে আসল ভূমিকা রাখেন অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের ভুবেনশ্বর কুমার ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

১৬ ম্যাচে ৭৭৯ রান করে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে ওয়ার্নার। আর বোলার হিসেবে ভুবেনশ্বর ২৩ ও মুস্তাফিজুর ১৬ উইকেট নেন। এই তিন খেলোয়াড়ের দুর্দান্ত পারফরমেন্সে প্রথমবারের ফাইনালে নাম লেখায় হায়দরাবাদ।

/এমআর/