যদিও সিরিজটির কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিবি আশা করছে আগামী কয়েকদিন মধ্যে এই ব্যাপারে সবকিছু চূড়ান্ত হবে।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি'র ওয়ার্কিং কমিটির সভা শেষে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় ১০-১২ দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবো। কথা-বার্তা চলছেই। আর কিছু দিন অপেক্ষা করেন!’
একটি টেস্ট খেলার কথা থাকলেও বিসিবি চাচ্ছে টেস্টের সঙ্গে ওয়ানডে ম্যাচ যোগ করতে। এটা না হলেও ভারত সফরে অন্য একটি দল যোগ করে ত্রিদেশীয় একটি সিরিজও অনুষ্ঠিত হতে পারে! প্রসঙ্গত, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্টের একটি সিরিজ খেলার কথা ভারতের। সেক্ষেত্রে বাংলাদেশ আদৌ ভারত সফর করবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
/আরআই/এমআর/