এদিন প্রথমে ব্যাট করে মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে ৪৯ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন সাজেদুল হক। এছাড়া আসিফ আহমেদ ৪০ ও মোহাম্মদ মিঠুন ৩১ রান করেন। কলাবাগানের বোলাদের মধ্যে অধিনায়ক মাশরাফি সর্বোচ্চ ৬টি উইকেট নেন। তিনি ৪২ রান খরচ করে ৬টি উইকেট নেন। এছাড়া দেওয়ান সাব্বির তিনটি উইকেট নিয়েছেন।
১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কলাবাগান ২৩ রানেই ওপেনিং জুটি হারায়। তিন নাম্বারে কলাবাগান তাদের বিদেশি ক্রিকেটার রোহান প্রেমকে ক্রিজে নামায়। দ্বিতীয় উইকেটে তিনি এবং জসিমউদ্দিন মিলে ৫২ রানের জুটি গড়েন। কলাবাগানের জয়ের জন্য রান রেট ছিলো ৩.৩৯। কিন্তু তারা সংগ্রহ করছিলো ৩.৫৬ রেটে।
৩৫.৪ ওভারে কলাবাগানের সংগ্রহ যখন ৪ উইকেটে ১২৭। তখনই বৃষ্টি নামে। রান রেটে এগিয়ে থাকার কারণে ম্যাচটি ডি/এল মেথডে জিতে নেয় কলাবাগান। তানভীর হায়দার ২৪ ও মেহরাব হোসেন জুনিয়র ১৩ রানে অপরাজিত ছিলেন। রূপগঞ্জের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু দুটি এবং মেহেদী হাসান রানা ও তাইজুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এমআর/