বর্তমানে টেস্ট দলের দায়িত্বে আছেন কোহলি। ধোনি সাদা পোশাককে বিদায় জানালেও সীমিত ওভারের ম্যাচে দলের নেতৃত্বে রয়েছেন। তাই শাস্ত্রী দলের দায়িত্ব বুঝিয়ে দেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি, সব ফরম্যাটে কোহলিকেই দায়িত্ব দেওয়া উচিত। কারণ আগামী দুই বছরে সেভাবে ওয়ানডে খেলবে না ভারত। আর এসময়টায় টেস্ট ও ওয়ানডের মধ্যে ব্যবধানটা অনেক। তাই এই সময়টায় নতুন করে ভাবা উচিত। আমি নির্বাচক কমিটির প্রধান হলে সেভাবেই ভাবতাম।’
/এফআইআর/