বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেন, 'মুস্তাফিজ সাসেক্স খেলবে কিনা এটা তার জন্য বড় কোনও ইস্যু নয়। এটা গণমাধ্যমের জন্য বড় ইস্যু। সে যেভাবে তার ক্যারিয়ার শুরু করেছে সেটা দারুণ। কিন্তু তাকে ফিট থাকতে হবে। তার পরিচর্যা করা এবং ফিট রাখাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।'
তিনি আরও বলেন, 'আমরা সবাই জানি মুস্তাফিজ রহস্য শিগগিরই উন্মোচন হবে। ফলে তাকে বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে হবে।'
মুস্তাফিজের সাসেক্সে খেলার ব্যাপারে হাথুরুসিংহে আরও বলেন, 'পারফরম্যান্সে উন্নতি করতে চাইলে তাকে এসব কন্ডিশনে খেলতে হবে। যদি তার শরীরের জন্য সাসেক্সে খেলাটা ঝুঁকিপূর্ণ না হয় তাহলে মুস্তাফিজের সেখানে খেলা উচিৎ। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই বড় সুযোগ।'
সাসেক্সে প্রতিটি দলে চারজন করে বিদেশি খেলোয়াড় খেলতে পারেন। সেদিকে ইঙ্গিত দিয়ে হাথুরুসিহে বলেন, 'আমি যদি চারজনকে পাঠাতে পারতাম তাহলে সেটাই করতাম।'
/এমআর/