তবে জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ কমানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ব্যয় ২০১৫-১৬ অর্থ বছরে ছিল ১১৭ কোটি ১৭ লাখ টাকা। এবারে তা কমে নেমে এসেছে ৮১ কোটি ৮২ লাখ টাকায়।
তবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির জন্য বরাদ্দ বেড়েছে। উন্নয়ন খাতে ২০১৫-১৬ অর্থ বছরে বিকেএসপির জন্য বরাদ্দ ছিল ৪১ কোটি ৬৬ লাখ টাকা, সেটি বেড়ে এবার ৭২ কোটি ৬৪ লাখ টাকায় দাাঁড়িয়েছে।
উন্নয়ন খাতে গত অর্থবছরে বাজেট ছিল ১৫৮ কোটি ৮৩ লাখ টাকা। সেটি এবার বেড়ে ১৫৪ কোটি ৪৬ লাখ টাকায় পৌঁছেছে।
যেসব নতুন প্রকল্প নতুন অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো:
১. নীলফামারি, নেত্রকোনা জেলা স্টেডিয়াম উন্নয়ন ও রংপুরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ (২১ কোটি ও ৪৫ কোটি টাকার প্রকল্প)।
২. কিশোরগঞ্জ জেলায় সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম উন্নয়ন (১৩ কোটি ৪৬ লাখ টাকার প্রকল্প)।
৩. ভৈরবে আইভি রহমান স্টেডিয়াম নির্মাণ (৯ কোটি ১৮ লাখ টাকার প্রকল্প)।
৪. নাটোর ও গাইবান্ধায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ (৬ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্প)।
৫. কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম উন্নয়ন ও সুইমিং পুল নির্মাণ (১৬ কোটি টাকার প্রকল্প)।
৬. চট্টগ্রাম বিভাগীয় সদর সুইমিং পুল নির্মাণ (১১ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প)।
৭. সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ (১৬ কোটি ২২ লাখ টাকার প্রকল্প)।
৮. দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো সংস্কার ও উন্নয়ন (৪৩ কোটি ৭৩ লাখ টাকার প্রকল্প)।
/এমআর/