বিসিসিআইকে অনেক শক্তিশালী এবং তাদের ক্ষমতা অনেক বলেই মনে করেন ৩৫ বছর বয়সী কানেরিয়া। বর্তমানে ভারত সফররত কানেরিয়া নিজের নিষেধাজ্ঞা সর্ম্পকে দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমি বহুবার ভারতে এসেছি। যতবার ভারতে এসেছি, এখানকার মানুষের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। এবারের সফরে এখনো বিসিসিআই’র কোনও কর্মকর্তার সঙ্গে দেখা হয়নি। দেখা হলে ভালোই হবে। আমার নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিসিআই-এর কাছে সহায়তা চাইবো।’
উল্লেখ্য, ২০০৯ সালে ন্যাটওয়েস্ট প্রো-৪০ সিরিজে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিং করেছিলেন পাকিস্তানের লেগ স্পিনার কানেরিয়া। যার ফলে কানেরিয়াকে আজীবন নিষিদ্ধ করে ইসিবি। সেসময় কানেরিয়ার পাশে দাঁড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলেছেন। টেস্টে নিয়েছেন ২৬১টি উইকেট।
/এফআইআর/