সুপার সিক্সে খেলবে যে ছয় দল

ঢাকা প্রিমিয়ার লিগওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সি নিশ্চিত করেছে ৬টি দল। প্রথম পর্ব আজ শেষ হলেও এখনও চূড়ান্ত হয়নি সুপার সিক্স কবে থেকে শুরু হচ্ছে। যদিও জানা গেছে ২-৩ দিনের মধ্যেই সুপার সিক্স শুরু হয়ে আগামী ২৫ জুনের মধ্যে শেষ হবে চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ।

একাদশতম রাউন্ডের প্রথম দিনে ৫টি দল চূড়ান্ত হলেও শেষ দল হিসেবে সুপার সিক্সে কে উঠবে তা নিয়ে ক্রিকেট পাড়ায় ছিলো নানা আলোচনা। তবে শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার জয়ে নেট রান রেটে ৬ষ্ঠ দল হিসেবে সুপার সিক্সে নাম লিখিয়েছে প্রাইম ব্যাংক। তাতে কপাল পুড়েছে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের।

সুপার সিক্সে ওঠা দলগুলো হচ্ছে-ভিক্টোরিয়া, মোহামেডান, প্রাইম দোলেশ্বর, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১১ ম্যাচে ৭টি জয় ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা ৭ জয়ে সংগ্রহ করেছে ১৪ পয়েন্ট। প্রাইম দোলেশ্বর, আবাহনী ও রূপগঞ্জ ৭টি জয়ে ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে। ভাগ্যদেবীর সহায়তায় ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

লিগের পয়েন্ট টেবিল :

দল

ম্যাচ

জয়/পরাজয়

ড্র

পয়েন্ট

নিট রান রেট

ভিক্টোরিয়া

১১

৭/৩

১৫

+০.৩৭০

মোহামেডান

১১

৭/৪

 

১৪

+০.৪৮৩

প্রাইম দোলেশ্বর

১১

৭/৪

 

১৪

+০.৩৮২

আবাহনী

১১

৭/৪

 

১৪

+০.৩২৬

লিজেন্ডস অব রূপগঞ্জ

১১

৬/৩

১৪

+০.১৮৮

প্রাইম ব্যাংক

১১

৬/৫

 

১২

+০.১৪৩

কলাবাগান ক্রীড়া চক্র

১১

৬/৫

 

১২

-০.০৮১

গাজী গ্রুপ ক্রিকেটার্স

১১

৫/৬

 

১০

+০.২৬৬

শেখ জামাল

১১

৫/৬

 

১০

-০.৪৫২

ব্রাদার্স

১১

৪/৬

-০.৩৭৩

ক্রিকেট কোচিং স্কুল

১১

২/৯

 

-০.৬৪৬

কলাবাগান ক্রিকেট একাডেমী

১১

২/৯

 

-০.৭৪৬

 

/আরআই/এমআর/