সেন্ট কিটসে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারের ১০৯ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ২৮৮ রান করে অস্ট্রেলিয়া। এ বাঁহাতি এ ওপেনার ১২০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১০৯ রান করে ওয়েন পারনেলের বলে আউট হন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আগে ওসমান খাজার ব্যাট থেকে। আর ৫২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্মিথ।
প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান স্পিনার ইমরান তাহির। আর একটি করে উইকেট লাভ করেন কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা, পারনেল ও অ্যারন ফাঙ্গিসো।
২৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৫২ রানে। সর্বোচ্চ ৬৩ রান আসে ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। ৬০ রান করে ওপেনার হাশিম আমলা অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ৩৯ ও জেপি ডুমিনি ৪১ করলেও দলকে জয় এনে দিতে পারেনি।
অসিদের পক্ষে মিচেল স্টার্ক, হ্যাজলউড ও জাম্পা ৩ টি করে উইকেট নেন।
/এমআর/