শেষ ম্যাচেও পাত্তা পেল না জিম্বাবুয়ে

যাসপ্রিত বুমরাহর দুরন্ত বোলিংয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় নিশ্চিত করে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে জিম্বাবুয়ে সফর করা ধোনির ভারতের কাছে তৃতীয় ওয়ানডেতেও পাত্তা পায়নি জিম্বাবুয়ে। এদিন ১২৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ১০ উইকেটের জয় তুলে নেয় ভারত।245275.3

এদিন টসে জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দলীয় ১৯ রানে ফিরে যান মাসকাদজা (৮)। দলীয় ৫৫ রানে সাজঘরে ফেরেন চামু চিবাবা (২)। কিছুক্ষণ পর ফিরে যান সর্বোচ্চ ৩৮ রান করে সিবান্দা।

৩৩ তম ওভারের পঞ্চম বলে দলীয় ১০৪ রানে মারুমাকে বোল্ড করেন বুমরাহ। পরের বলে চিগুম্বুরাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। জাসপ্রিত বুমরাহর বলে চিগুম্বুরাকে স্ট্যাম্পিং আউট করে ভারতের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হন এমএস ধোনি। ভারতের হয়ে প্রথম হলেও ওয়ানডে ক্রিকেটে চতুর্থ অবস্থানে রয়েছেন ধোনি। শেষ পর্যন্ত কোনও ব্যাটসম্যান দাঁড়াতে না পারলে ১২৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

১২৭ রানের টার্গেটে খেলতে নেমে ২১.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ভারত। লোকেশ রাহুল ৬৩ রানে অপরাজিত থাকেন। অভিষিক্ত ফয়েজ ফজল ৫৫ রানে অপরাজিত থাকনে।

/এমআর/