শচীনের চেয়ে এগিয়ে কোহলি: ইমরান খান

কে সেরা বিরাট কোহলি নাকি শচীন টেন্ডুলকার? ক্রিকেট বিশ্বে সাম্প্রতিককালের বহুল চর্চিত ইস্যু এটি। এবার সে বিতর্কে যোগ দিলেন পাকিস্তানি কিংবদন্তি ইমরান খান। তবে তিনি এগিয়ে রাখছেন বিরাট কোহলিকে। তার মতে ম্যাচের কঠিন পরিস্থিতিতে শচীনের চেয়ে অনেক ভালো বিরাট কোহলি।virat-kohli-sachin-tendulkar-1506

ভারতের একটি দৈনিকে ইমরান বলেন, 'ক্রিকেটে বিভিন্ন যুগে আমরা ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারকে দেখেছি। কিন্তু বিরাট কোহলি আমার দেখা সব থেকে পরিপূর্ণ ক্রিকেটার। প্রতিভা ও টেকনিক ছাড়াও তার টেম্পারামেন্ট দারুণ। শচীনের চেয়েও তার টেম্পারামেন্ট ভালো। কঠিন সব পরিস্থিতিতে কোহলি পারফর্ম করে শচীন যেটা অনেক সময় করতে পারতো না।'

এদিকে ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কোহালিকে প্রায় একা হাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জয় এনে দিতে দেখে মুগ্ধ হয়েছিলেন পাকিস্তানের বিশ্বজয়ী দলের অধিনায়ক ইমরান। তিনি বলেন, 'পাকিস্তানকে হারতে দেখা বেদনাদায়ক। কিন্তু ওই ম্যাচে কোহলি খুবই ভালো খেলেছে। কঠিন পরিস্থিতিতে তার মতো ভালো কেউ খেলতে পারে না। ব্যাট করার সময় ওর দুই পা সমান ভাবে চলে। সারা মাঠ জুড়ে শট নেয় কোহলি। সে নিশ্চিতভাবেই বিশ্বের সেরা ব্যাটসম্যান।'

/এমআর/