ফিট হতে আরও একমাস সময় লাগবে মুস্তাফিজের

মুস্তাফিজের ফিট হতে লাগবে এক মাসমুস্তাফিজের পুরোপুরি ফিট হওয়া নিয়ে এখন পর্যন্ত কোনও নির্দিষ্ট সময় সীমা পাওয়া যায়নি। অবশেষে এ বিষয়ে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন বিসিবির ট্রেনার মারিও ভিল্লাভারায়ান । তিনি জানিয়েছেন, নির্দিষ্টভাবে মুস্তাফিজের সুস্থ হতে পুরো একমাসই আদর্শ সময়। সেটি হলে কাউন্টি ও প্রিমিয়ার লিগে মু্স্তাফিজের খেলা অনিশ্চিতই!
মিরপুরে বিসিবির এই ট্রেনার বলেছেন, ‘মুস্তাফিজের সুস্থ হতে যেই সময় লাগুক আমরা এই সপ্তাহটাই দেখবো সে কেমন উন্নতি করে।তবে একমাস আদর্শ সময় ওর জন্য।’
বর্তমান উন্নতি প্রসঙ্গে মারিও আরও বলেন, ‘এখন পর্যন্ত মোটামুটি ভালোই বলা যায়। তবে এই মৌসুমটা অনেক লম্বাই ছিল তার জন্য। তাই এ নিয়ে কাজ করতে হচ্ছে। তার অবস্থা নিয়ে গতকাল পর্যবেক্ষণ করেছি। বলতে গেলে উন্নতি হয়েছে তবে আগামী সপ্তাহ আরও পর্যবেক্ষণ করা হবে।’

/এফআইআর/