ওয়ার্নের টি-টোয়েন্টি বিশ্ব একাদশে মুস্তাফিজ

আফ্রিদিকে সাজঘরে ফিরিয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট উদযাপন মুস্তাফিজেরনিজের পছন্দের টি-টোয়েন্টি বিশ্ব একাদশ সাজিয়েছেন কিংবদন্তি অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্ন। নিজের সেরা একাদশে জায়গা দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। 
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পছন্দের তালিকা বানিয়ে একটি কাগজে নামগুলি লিখে সেটির ছবি পোস্ট করেছেন ওয়ার্ন।নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পছন্দের তালিকা বানিয়ে একটি কাগজে নামগুলি লিখে সেটির ছবি পোস্ট করেছেন ওয়ার্ন। সঙ্গে ভক্তদের কাছে জানতেও চেয়েছেন তারা একমত কিনা।
মূলত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন মুস্তাফিজ। এছাড়া আইপিএল থেকেও ফিরেছেন বীরের বেশেই! তবে সম্প্রতি ফিটনেস ইস্যুতে পুনর্বাসনে রয়েছেন তিনি। এরপরেই কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার কথা! 
এই তালিকায় মুস্তাফিজের সঙ্গে বোলার হিসেবে রয়েছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।

ওয়ার্নের টি-টোয়েন্টি বিশ্ব একাদশ: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনিল নারাইন, মুস্তাফিজুর রহমান।
/এফআইআর/